ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সড়ক দুর্ঘটনায় আটজন আহত হয়েছেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নওধার নামক স্থানে যাত্রীবাহী বাসের সঙ্গে লাশবাহী একটি পিকাপ-ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের চালকসহ আট যাত্রী আহত হয়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে জেলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। এদের মধ্যে পিকাপ চালকের অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
