বিটিভি নাটোর উপকেন্দ্রের মালী বিদ্যুৎস্পৃষ্টে নিহত

আপডেট : ৩০ জুন ২০১৬, ১৭:৪১
বিটিভির নাটোর উপ-কেন্দ্রের মালী জাবেদ আলী (৫২) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন।
 
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। জাবেদ আলী সদর উপজেলার শিবদুর গ্রামের মৃত খাতের আলীর ছেলে।
 
বিটিভির নাটোর উপ-কেন্দ্রের ইনচার্জ দেলোয়ার হোসেন জানান, বেলা সাড়ে ১১টার দিকে উপ-কেন্দ্রের ফুলের বাগানে পরিচর্যার কাজ করছিলেন মালী জাবেদ আলী। এ সময় অসাবধনতাবসত তিনি বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে পড়েন। তার চিৎকারে আশেপাশের লোকজন উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কত্যর্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।