বানারীপাড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত

আপডেট : ২০ মার্চ ২০১৯, ২২:৩৪

বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা

তৃতীয় ধাপে ২৪ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪র্থবার নির্বাচিত হয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ গোলাম ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২য়বার নির্বাচিত হয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা। উপজেলা পরিষদ নির্বাচনে দুইজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে বানারীপাড়া উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মিজানুর রহমান চোকদার বরিশাল অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ ইকবাল আখতারের কাছে তার প্রার্থীতা প্রত্যাহার করেন। একক প্রার্থী হিসেবে আলহাজ গোলাম ফারুক এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নাজনীন জাহান পলি তার প্রার্থীতা প্রত্যাহার করায় একক প্রার্থী হিসেবে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বানারীপাড়ায় শুধু নির্বাচনের প্রয়োজন রয়েছে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে। এরা হচ্ছেন— উপজেলা যুবলীগের সভাপতি নুরল হুদা তালুকদার (উড়োজাহাজ), বর্তমান ভাইস চেয়ারম্যান শরীফ উদ্দিন কিসলু (টিউবওয়েল) এবং স্বেচ্ছা সেবকলীগ সভাপতি আনিচুর রহমান মিলন (তালা) প্রতীক নিয়ে গণসংযোগ করছেন।