ঝিনাইদহে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ যুবক নিহত হয়েছে। আজ শুক্রবার ভোররাতে ঝিনাইদহ সদর উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের রাস্তার পাশে এ ঘটনা ঘটে। এ সময় ৩ পুলিশ আহত হয়।
ঘটনাস্থল থেকে পুলিশ বেশ কয়েকটি অস্ত্রশস্ত্র, ৬ রাউন্ড গুলি, ৫টি বোমা ও উদ্ধার করেছে। নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি ঝিনাইদহ সদর উপজেলার বদনপুর গ্রামের রজব আলির ছেলে। অন্যজনের পরিচয় জানা যায়নি।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ আজবাহার আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, তেতুলবাড়ীয়া এলাকায় একদল দুর্বৃত্ত নাশকতা সৃষ্টির জন্য অবস্থান করছে। খবর পেয়ে পুলিশের একটি টহল দল তেতুলবাড়ীয়া রাস্তা দিয়ে ওই এলাকায় যাচ্ছিল। ওই সময় তেতুলবাড়ীয় গ্রামের উত্তর মাঠের মধ্যে পৌঁছলে দুবৃর্ত্তরা পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশ পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের প্রায় ২০ মিনিট গুলি বিনিময় হয়। এতে পুলিশের এস আই প্রবীর, সদস্য রাব্বি ও তরিকুল আহত হন।IMG0
তিনি আরো জানান, পরে পুলিশ ঘটনাস্থল থেকে ২ জনের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে। এ সময় ১টি ওয়ান শুটারগান, ৬ রাউন্ড গুলি, ৫টি বোমা, ৬টি হাসুয়া উদ্ধার করে। আহত পুলিশ সদস্যদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
