কুলিয়ারচরে মুদি দোকানির হাত-পা বাঁধা লাশ উদ্ধার

আপডেট : ২০ মার্চ ২০১৯, ২২:৩৮

কিশোরগঞ্জ প্রতিনিধি ও কুলিয়ারচর সংবাদদাতা

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার মাধবদী বাজারের মুদি দোকানি সবুজ মিয়ার হাত-পা বাঁধা ও গলায় গামছা পেঁচানো লাশ বুধবার দোকান থেকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, সবুজ মিয়া রাতে তার দোকানেই থাকতো। সকালে তার দোকান বাইরে থেকে তালাবদ্ধ ছিল। বাজারের সব দোকান খোলার পরও দোকান বন্ধ থাকায় লোকজনের সন্দেহ হলে তারা তালা ভেঙে ভেতরে ঢুকে চৌকির ওপর তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।

কুলিয়ারচর থানার ওসি আব্দুল হাই শিকদার জানান, দোকানিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য  জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।