অস্ত্রধারীদের হাতে জিম্মি হওয়াদের মধ্যে সাতজন ইতালির নাগরিক রয়েছেন বলে ধারণা করছেন ঢাকাস্থ ইতালীয় দূতাবাস। দেশটির রাষ্ট্রদূত মারিও পালমার বরাত দিয়ে ইতালির রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে।
মারিও পালমার বলেছেন, জিম্মিদের মধ্যে সাতজন ইতালির নাগরিক রয়েছে। এটি একটি আত্মঘাতী হামলা।
আইএস এই হত্যার দায় স্বীকার করে দাবি করেছে তারা ২৪ জনকে হত্যা করেছে। শনিবার আইএসপিআরের সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, অভিযান শুরুর আগেই ২০জনকে হত্যা করা হয়েছিল।
শুক্রবার রাত পৌনে নয়টার দিকে রেস্তোরাঁতে হামলা চালায় অস্ত্রধারীরা। এরপর থেকে সেখানে যাওয়া ব্যক্তিদের জিম্মি করে রাখ তারা। শনিবার সকালে যৌথ বাহিনী সেখানে অভিযান চালিয়ে ১৩ জনতে উদ্ধার করে।
