দুস্থদের মধ্যে চেক বিতরণ করলেন প্রতিমন্ত্রী পলক

আপডেট : ০৩ জুলাই ২০১৬, ১৭:৪৫
অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ এবং বিভিন্ন দুর্ঘটনার শিকার অসহায় পরিবার ও প্রতিষ্ঠানে ঐচ্ছিল তহবিল থেকে ৫ লাখ ৪০ হাজার টাকার চেক বিতরণ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
 
রোববার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে চেক বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হেমন্ত হেনরি কুবি। এ সময় উপস্থিত ছিলেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা নাসির উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, সহসভাপতি আব্দুল ওয়াদুদ মোল্লা, ধর্মবিষয়ক সম্পাদক রুহুল আমিন, পৌর যুব লীগের সভাপতি সোহেল তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান লিখনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা প্রমুখ।
 
এর পরে তিনি অগ্নিকাণ্ডসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ৬৩টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও ৩ হাজার টাকার চেক ও বিভিন্ন শিক্ষা বিতরণ করেন।