হেলিকপ্টার থেকে হামলা চালিয়ে একটি বিশাল গাড়িবহর ধ্বংস করার ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ও ইরাকের সামরিক বাহিনী। তারা বলছে গাড়ি বহরটি ইসলামিক স্টেটের (আইএস)।
ইরাকের সেনাবাহিনী ও পেন্টাগন থেকে এই ভিডিওটি প্রকাশ করা হয়েছে। আইএস জঙ্গিরা ফালুজা ছেড়ে পালানোর সময় ক্ষেপণাস্ত্র ও মেশিন গান থেকে হামলা চলানো হয়।
