জেদ্দায় মার্কিন কনস্যুলেটের সামনে আত্মঘাতী হামলা

আপডেট : ০৪ জুলাই ২০১৬, ১০:০৪
সৌদি আরবের জেদ্দায় মার্কিন কনস্যুলেটের সামনে বোমা বিস্ফোরণে আত্মঘাতী হামলাকারী নিহত হয়েছে। তাকে আটকাতে গিয়ে দুই পুলিশ আহত হয়েছে।
 
জানা গেছে, ওই হামলাকারী গাড়িতে করে মার্কিন কনস্যুলেটের কাছে অবস্থিত একটি মসজিদের দিকে যাচ্ছিল। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের প্রাক্কালে ঘটলো এই ঘটনা। ২০০৪ সালে জেদ্দা কনস্যুলেটে জঙ্গি হামলা হয়েছিল। সেই হামলায় ৯ জন নিহত হয়েছিল। বিবিসি।