গুলশানে নিহতদের প্রতি শ্রদ্ধা

আপডেট : ০৪ জুলাই ২০১৬, ১৩:৪১
 
গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহতের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ।
 
সোমবার সকালে পৌন ১০ দিকে ঢাকার আর্মি স্টেডিয়ামে প্রথমে রাষ্ট্রপতির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানানো শেষে নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। 
 
এরপর বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধি এবং সর্বস্তুরের মানুষ শ্রদ্ধা জানান। 
 
স্টেডিয়ামের পশ্চিম প্রান্তে করা মঞ্চে নিহত তিন বাংলাদেশির কফিন রাখা হয়। এর মধ্যে ইশরাত আখন্দ এবং ফারাজ হোসেনের কফিন বাংলাদেশের পতাকা দিয়ে ঢাকা ছিলো। দ্বৈত নাগরিক হওয়ায় অবিন্তা কবীরের কফিনে ছিল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পতাকা। 
 
নিহত বাকিদের কফিন স্টেডিয়ামে রাখা না হলেও মঞ্চের পেছনে বাম থেকে ভারত, ইতালি, বাংলাদেশ, জাপান ও যুক্তরাষ্ট্রের পতাকায় নিহতদের স্মরণ করা হয়।