ভাঙ্গায় বালু উত্তোলনের দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড

আপডেট : ০৪ জুলাই ২০১৬, ১৬:৩৩
কুমার নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে খবির মাতুব্বর নামে এক ব্যবসায়ীর কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
 
সোমবার বিকালে সহকারী কমিশনার (ভূমি) পুরবী গোলদার অভিযান চালিয়ে ঘারুয়া বাজার সংলগ্ন এলাকার কুমার নদ থেকে বালু উত্তোলনের সময় তাকে আটক করে। তিনি চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের হাসেম মাতুব্বরের ছেলে।
 
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, কুমার নদ থেকে দীর্ঘদিন বালু উত্তোলনের দায়ে খবির মাতুব্বরকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়।