রংপুর-ঢাকা মহাসড়কের গাইবান্ধার সাদুল্লাপুরের ধাপেরহাট আরভি কোল্ড স্টোরের সামনে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংর্ঘষে ৫ জন নিহত ও কমপক্ষে ৫০ জন আহত হয়েছে।
আহতের উদ্ধার করে পলাশবাড়ী ও পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুর ও বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ সোমবার ৬টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে সাদুল্লাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস এ তথ্য জানিয়েছেন।
