আশুলিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ২১ মার্চ ২০১৯, ০০:১৮

সাভার উপজেলার আশুলিয়ায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার সকালে জামগড়া পবনারটেক এলাকা থেকে ওই যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। নিহত মোঃ জীবন মিয়া ওরফে নজরুল (২০) আশুলিয়ার গাজীরচট এলাকার মাটির মসজিদ সংলগ্ন হাজী জহিরুল হকের ছেলে। সে এলাকায় একটি গ্রিলের দোকানে কাজ করতো বলে জানিয়েছে পুলিশ।

আশুলিয়া থানার (এসআই) মিরাজ হোসেন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার বুকে, মুখে ও গলায় কাটাদাগসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ায় ইউপি চেয়ারম্যান আটক, পরে মুচলেকা দিয়ে মুক্তি

গতকাল সকালে কাউন্দিয়া ইউনিয়নে তুরাগ নদীর তীরে বিআইডব্লিউটিএ’র উচ্ছেদ অভিযান চলার সময় অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা দেওয়ায়  স্থানীয় ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান খান শান্তকে ম্যাজিস্ট্রেটের নির্দেশে আটক করা হয়। পরে মুচলেকা দিয়ে তিনি ছাড়া পান।