সিরাজদিখান উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে নারী উন্নয়ন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মেলায় নারীদের ১০টি স্টল খোলা হয়। মেলায় রকমারি পিঠা প্রদর্শিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন।
গতকাল বুধবার বেলা ১১টার দিকে মেলা উদ্বোধনের পর মহিলা বিষয়ক কর্মকর্তা কান্তা পালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী শোয়াইব বিন আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. নুরুল ইসলাম প্রমুখ।
