রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ০৭ জুলাই ২০১৬, ১৮:০৫
 
রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত রংপুরের বাহারকাছনা ও মিঠাপুকুর উপজেলায় এ দুর্ঘটনা দুইটি ঘটে।
 
রংপুরের বড়দরগা হাইওয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকালে রংপুর-ঢাকা মহাসড়কের বলদীপুকুরে মোটরসাইকেল ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নুরবানু বেগম (৪০) নামের এক নারী নিহত হন। নুরবানু বলদীপুকুর এলাকার শালাইপুর গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী।
 
এরআগে দুপুরে রংপুরের বাহারকাছনায় মোটরসাইকেলের ধাক্কায় ফজলুল হক বাদশা (৬০) নামের এক ব্যক্তি নিহত হন। তিনি বাহারকাছনা এলাকার আবদুল কাদেরের ছেলে।
 
রংপুর কোতোয়ালি থানার ওসি এবি এম জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।