সোনারগাঁওয়ে বিজ্ঞান মেলা

আপডেট : ২১ মার্চ ২০১৯, ০০:২০

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা শুরু হয়েছে। বুধবার সকালে সোনারগাঁও উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার।

সোনারগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মেলায় উপজেলার ১২টি স্কুল এবং কলেজের শিক্ষার্থীদের জন্য ১২টি স্টল বরাদ্দ দেওয়া হয়।

স্টলগুলোতে বিভিন্ন স্কুল কলেজের ক্ষুদে বিজ্ঞানীরা বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে আগামীতে বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচিত করার লক্ষ্যে তাদের আবিষ্কারকে তুলে ধরেছেন। এ সময় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।