তহবিল সংগ্রহের প্রতিযোগিতায় নেমেছেন হিলারি ও ট্রাম্প

আপডেট : ০৭ জুলাই ২০১৬, ১৮:১৯
যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান দুই দল রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কে হবেন তা একরকম জানা হয়ে গেছে। প্রার্থিতার লড়াইয়ের পাশাপাশি হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এখন চলছে নির্বাচনী প্রচারণার তহবিল সংগ্রহের প্রতিযোগিতা। এক মাস আগেও রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার তহবিলে বেশ ঘাটতি ছিল।
 
ধনাঢ্য এই ব্যবসায়ীর তহবিলে ঘাটতি নিয়ে বেশ জল্পনাও হয়েছে। তার তহবিলে মে মাসে তিন মিলিয়ন ডলার জমেছিল। কিন্তু হিলারি ক্লিনটন এগিয়ে ছিলেন ৪০ মিলিয়ন ডলার বেশি।
 
দুই দলের ইতিহাসে নির্বাচনী তহবিল ঘাটতিতে এটা ছিল সবচাইতে বড়। কিন্তু এক মাসেই হঠাৎ বড় ধরনের একটি তহবিল তৈরি করে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প।
 
নির্বাচনী প্রচারণার জন্য গত মাসেই ৫০ মিলিয়ন ডলার জোগাড় করেছেন তিনি। এতে করে তিনি আরো শক্তভাবে হিলারি ক্লিনটনকে মোকাবেলা করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।
 
ই-মেইলের মাধ্যমে তহবিল সংগ্রহের কার্যক্রমে যার অর্ধেক যোগাড় হয়েছে।
 
বাকি অর্থ রিপাবলিকান পার্টির আয়োজিত নানা অনুষ্ঠানে পাওয়া গেছে। কিন্তু তারপরও পিছিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। কারণ হিলারি ক্লিনটন গত মাসে যোগাড় করেছেন সত্তর মিলিয়ন ডলার। 
 
বাসস।