গুলশানে জঙ্গি হামলা: গুলিবিদ্ধ সহকারী বাবুর্চির মৃত্যু

আপডেট : ০৮ জুলাই ২০১৬, ১৮:১৬
রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় আহত অবস্থায় আটক করা ওই রেস্তোরাঁর সহকারী বাবুর্চি জাকির হোসেন শাওন (৩০) আজ শুক্রবার বিকেল সোয় ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অকস্থায় মারা যান। এর আগে দুপুরে অবস্থার অবনতি হলে আইসিইউতে নেয়া হয় তাকে।
 
আইসিইউ’র কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন শাওনকে বিকেল সোয়া ৫টার দিকে মৃত ঘোষণা করা হয়।
 
শাওনের বিরুদ্ধে পুলিশ জঙ্গি হামলার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ এনেছে। 
তার মা মাহমুদা খাতুন দাবি করেছেন, শাওন ওই রেস্তোরাঁর সহকারী বাবুর্চি ছিলেন। হামলার দিন রাত সাড়ে তিনটার দিকে ওই রেস্টুরেন্ট থেকে মুক্তি পেয়ে বের হওয়ার সময় পুলিশ তাকে জঙ্গি সন্দেহে গুলি করে। গুলিতে শাওন আহত হয়ে পুলিশের হাতে আটক হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শাওন পুলিশ প্রহরায় চিকিৎসাধীন ছিলেন।