নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলা, নিহত ৬

আপডেট : ০৮ জুলাই ২০১৬, ১৯:০৫
 
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় দাম্বোয়া এলাকায় একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এতে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।
 
নাইজেরিয়া সেনাবাহিনীর কর্মকর্তা কর্নেল সানি উসমান জানান, মসজিদে প্রবেশের সময় আত্মঘাতী এক হামলাকারীকে আটক করা হলেও অপরজন নিজেকে উড়িয়ে দেন। এতে ছয় পূণ্যার্থীর প্রাণহানি হয়।