বরিশালে বাস চাপায় কিশোর নিহত

আপডেট : ০৯ জুলাই ২০১৬, ১৪:৪২
 
বরিশালের উজিরপুর উপজেলার জয়শ্রী এলাকায় বাস চাপায় সিয়াম (১৩) নামের এক কিশোর নিহত হয়েছে।শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
 
জয়শ্রী এলাকার আসলাম হাওলাদারের ছেলে সিয়াম একই উপজেলার শাতলা এসএম মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
 
বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের জয়শ্রী এলাকায় বাস থেকে নেমে রাস্তা পার হচ্ছিল সিয়াম। এসময় অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিলে গুরুতর আহত হয় সে। এ অবস্থায় স্থানীয়রা সিয়ামকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
উজিরপুর থানার ওসি গোলাম সরোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।