ঝিনাইদহের হাটগোপালপুরে বজ্রপাতে দিলীপ কুমার শাহ (৩৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। তিনি হাটগোপালপুরের দুলাল কুমার শাহের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে লৌহাজঙ্গা মাঠে কাজ করছিলেন দিলীপ। এ সময় বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
