ইরাকের বাগদাদে একের পর এক প্রাণঘাতী বোমা হামলার পরও কার্যকর ব্যবস্থা নিতে না পারায় সেখানকার নিরাপত্তা প্রধানসহ দু’জন গোয়েন্দা কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। শুক্রবার প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি তাদের বরখাস্ত করেন। সম্প্রতি বাগদাদে কয়েকটি বোমা হামলায় প্রায় ৩৪০ জন মারা যায়।
গত সপ্তাহের শেষভাগে কারাদা জেলায় গাড়িবোমা হামলায় প্রায় তিনশ’ মানুষ মারা যায় এবং শিয়াদের পবিত্র স্থানে বোমা মারা যায় ৪০ জন ।
জনগণের ক্ষোভের মুখে গত বুধবার পদত্যাগ করেন ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ঘাব্বান। -রয়টার্স
