ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের সড়ইবাড়ী খালে বিদ্যুতের তারে জড়িয়ে জিহাদ কাজী (৯) ও আশরাফ আলী সেক (২৫) নামের দুইজন মারা গেছে।
শনিবার বিকালে ঈদ আনন্দ উপভোগ করতে গ্রামে একদল যুবক একটি ট্রলার নিয়ে ভ্রমণে বের হয়। কিছু দূর যেতেই খালের উপর একটি ব্রিজের নিচে ঝুলে থাকা বিদ্যুতের তারে টলারটি জড়িয়ে যায়। পুরো টলারটি বিদ্যুতায়িত হলে টলারে থাকা দুইজন নিহতসহ বাকিরা আহত হয়।
নিহত জিহাত কাজী উপজেলা চৌধুরীকান্দা সদরদী গ্রামের জাকির কাজীর ছেলে ও আসরাফ আলী সেক তুজারপুর ইউনিয়নের সড়ইবাড়ীর গ্রামে সৈয়দ আলী শেকের ছেলে।
