পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে চার ভ্যান যাত্রী।
জানা যায়, রবিবার সকাল ৯ টার দিকে সাঁথিয়া-বেড়া সড়কের টলট নামক স্থানে পূর্ব থেকে দাঁড়িয়ে থাকা মালবাহী একটি ট্রাককে পেছন থেকে ব্যাটারি চালিত অটোভ্যান ধাক্কা দিলে দুর্ঘটনার ঘটনা ঘটে।
এসময় উপজেলার গোপীনাথপুর গ্রামের তোরাব আলীর ছেলে ভ্যান চালক আল আমিন (৩৫) ঘটনাস্থলেই মারা যান। ভ্যানের যাত্রী হাবিবুর রহমান (৪৫), আ. জলিল (৫০), আ. রাজ্জাক (৫৫) ও মোতালেব হোসেন (৩৪) গুরুত্বর আহত হন। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
