গাজায় সুড়ঙ্গ ধসে জঙ্গির মৃত্যু

আপডেট : ১০ জুলাই ২০১৬, ১৬:৫৩
গাজা ভূখণ্ডে রবিবার একটি সুড়ঙ্গ ধসে আল কুদস ব্রিগেডের এক জঙ্গি মারা গেছে। এটি এ ধরনের সর্বশেষ ঘটনা। 
 
বিস্তারিত কিছু না উল্লেখ করে আল-কুদস ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলে এই ধসের ঘটনাটি ঘটে। জঙ্গি গোষ্ঠীটি আরো জানায়, নিহত জঙ্গির নাম ইবরাহিম হাসান আল-মাসরি। তার বয়স ২৮ বছর। সে আল-কুদসের উত্তরাঞ্চলীয় কমান্ডের সদস্য।
 
ইসরাইল সীমান্তবর্তী গাজার উত্তরাঞ্চল ইসলামিক সংগঠন হামাসের নিয়ন্ত্রণে রয়েছে।  হামাসের পাশাপাশি ইসলামিক জিহাদ ও অন্য গোষ্ঠীগুলো সামরিক ও চোরাচালানের জন্য ফিলিস্তিনি এলাকার মধ্যে অবস্থিত একটি সুড়ঙ্গ নেটওয়ার্ক চালায়। জানুয়ারি মাস থেকে সুড়ঙ্গ ধসে বেশ কয়েকজন গাজাবাসী প্রাণ হারিয়েছে। এএফপি।