নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি সুশীলা কারকি

আপডেট : ১১ জুলাই ২০১৬, ১১:৫৩
 
নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি হলেন সুশীলা কারকির নিয়োগ পার্লামেন্টের একটি প্যানেল সর্বসম্মতভাবে অনুমোদন করেছে। ফলে প্রধান বিচারপতি হিসেবে তার দেশের বিচার বিভাগের নেতৃত্ব দেওয়ার পথ সুগম হলো।
 
কারকির নিয়োগের বিষয়টি নিশ্চিত হওয়া মানে নেপালে প্রেসিডেন্ট, পার্লামেন্টের স্পিকার ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে নারীরা আসবেন।
 
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর করা কারকি দুর্নীতি দমনে কোনো ছাড় না দেয়ার জন্য সুপরিচিত।
 
পার্লামেন্টারি হিয়ারিং স্পেশাল কমিটিতে (পিএইচএসসি) বক্তব্য দেওয়ার সময় কারকি আইনপ্রণেতাদের উদ্দেশে বলেন, সুপ্র্রম কোর্টে বিচারক স্বল্পতা রয়েছে। তিনি দ্রুত বিচারক নিয়োগ দিতে কমিটির প্রতি আহ্বান জানান।
 
চলতি বছরের ১০ এপ্রিল বিচারিক কাউন্সিলে প্রধান বিচারপতি হিসেবে কারকির নাম সুপারিশ করা হয়। তবে পিএইচএসসির কৌশলগত জটিলতার কারণে নিয়োগ পেতে দেরি হয় সুশীলার।