যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে নেতৃত্বের লড়াই শুরু করছেন প্রাক্তন ছায়ামন্ত্রী এঙ্গেলা ইগল। ইগল বলেছেন, তিনি লেবার পার্টিকে ‘রক্ষা’ করতে চান।
এদিকে ‘ক্ষতিকর প্রতিদ্বন্দ্বিতা ও দলের বিভক্তি এড়াতে’ করবিনের সঙ্গে সংকটকালীন আলোচনা স্থগিত করেছেন লেবার পার্টির নেতৃত্বের আরেকজন সম্ভাবনাময় দাবিদার ওয়েন স্মিথ।
প্রসঙ্গত, ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তটি যুক্তরাজ্যের সাম্প্রতিক গণভোটে পাস হলে, করবিন লেবার পার্টির বেশিরভাগ এমপির সমর্থন হারান। কিন্তু তিনি দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগের বিষয়টি প্রত্যাখ্যান করেন। পরবর্তীতে দলের সামনের সারির বেশ কয়েকজন নেতা পদত্যাগ করেন এবং আরো কয়েকজন নেতাকে ছায়া মন্ত্রিসভা থেকে বহিষ্কার করেন করবিন। তবে এরপরও নেতৃত্ব নিয়ে দলের অভ্যন্তরে চ্যালেঞ্জের মুখে রয়েছেন লেবার পার্টির এই নেতা। -বিবিসি
