সবসময়ই যেন আলোচনায় থাকেন স্মৃতি ইরানি। এক সপ্তাহ আগেই শিক্ষা মন্ত্রণালয় ছেড়ে বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন তিনি। কখনো সাংবাদিকের সঙ্গে বৈরী আচরণ করে শিরোনামে হয়েছেন।
এবার আবারো আলোচনায় এই রাজনীতিবিদ। রাজনীতিতে আসার আগে তিনি অভিনেত্রী হিসেবেই পরিচিত ছিলেন। ২০০০ সালে ‘কিঁউ সি সাস ভি কভি বহু থি’ সিরিয়ালে স্মৃতির অভিনয় টেলিভিশন ইতিহাসে মাইলফলক।
তবে এর আগে আইটেম গানে নাচতেন স্মৃতি। ১৯৯৮ সালে স্মৃতি তখন মুম্বইয়ের উঠতি মডেল। মিস ইন্ডিয়া কনটেস্টের প্রতিযোগী। সঙ্গীতশিল্পী মিকা সিংহ তখনই বেশ পরিচিত গায়ক।
তাঁরই একটি মিউজিক ভিডিওতে সে সময় আইটেম ডান্স করেছিলেন স্মৃতি। অনেকদিন পর আবারো সামনে এলো সেই ভিডিও। সামাজিক মাধ্যমগুলোতে এখন সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও সবাই দেখেছে।
