শিবগঞ্জে ফেনসিডিল উদ্ধার

আপডেট : ১১ জুলাই ২০১৬, ২০:৫৭
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া থেকে ১৩৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি।
 
৯ বিজিবর অধিনায়ক, লে. কর্নেল এস এম আবুল এহসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে চকপাড়া সীমান্ত ফাঁড়ির (বিওপি) একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে পরিত্যাক্ত অবস্থায় ১৩৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। উদ্ধার হওয়া ফেনসিডিলের মূল্য ৫ লাখ ৩২ হাজার টাকা। এ ব্যাপারে আইনগত  ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।