মুক্তাগাছায় আগুনে ৫ দোকান ভস্মীভূত

আপডেট : ১২ জুলাই ২০১৬, ১৫:৫৫
 
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দুল্লা ইউনিয়নের চেচুয়া বাজারে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে । সোমবার রাত সোয়া ১০টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
 
এলাকাবাসীর দাবি, পাহাড়ি রোডে (গাঙ্গীনা পাড়) অবস্থিত খোরশেদ মিয়ার দোকানে বিড়ির আগুন থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মনোহারী, স্টেশনারী, গুড়ের আড়ত ও হোটেলসহ পাঁচটি দোকান পুড়ে গেছে। ভুক্তভোগীদের দাবি, আগুনে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 
 
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।