বরিশালে ছাত্রের লাশ উদ্ধার

আপডেট : ১২ জুলাই ২০১৬, ১৪:৫৪
বরিশাল নগরীর বাংলা বাজার  এলাকায় পুলিশের  এক উপ-পরিদর্শকের (এসআই) ছেলের লাশ উদ্ধার করা হয়েছে।  রাকিব খান ওই এলাকায় পরিবারের সঙ্গে জহিরুল ইসলাম বাপ্পীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন। তার বাবার নাম ইখতিয়ার হোসেন।
 
মঙ্গলবার পরিবার জানায়, রাকিব আত্মহত্যা করেছে। নগরীর সিন্ডবি রোডের বেসরকারি কারিগরি কলেজ বিট এর বিবিএ’র ছাত্র ছিলেন।
 
বাড়ির মালিক বাপ্পী জানান, সোমবার রাকিবকে বাসায় রেখে তার বাবা-মা কর্মস্থলে যান।  ইখতিয়ার হোসেন রাতে বাসায় ফিরে ভেতরের কক্ষে গিয়ে রাকিবের নিথর দেহ ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখেন। এ সময় তার হাতে জখমের চিহ্ন দেখা যায়।
 
পুলিশের প্রাথমিক ধারণা, প্রেম ঘটিত কারণে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে।
 
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন বলেন, ‘এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। পরিবারের কারোর অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।’