যুক্তরাষ্ট্রের ডালাস শহরে পাঁচ পুলিশের হত্যকারী মিকাহ জনসন তার সামরিক অভিজ্ঞতার দ্বারা ‘পরিবর্তিত’ হয়েছিলেন বলে জানিয়েছেন তার মা ডেলফাইন জনসন। গত সপ্তাহে ডালাসে এক বর্ণবাদবিরোধী বিক্ষোভের মধ্যে সাবেক মার্কিন সেনা মিকাহ গুলিবর্ষণ করে পাঁচ পুলিশকে হত্যা ও আরো সাতজনকে আহত করেন।
দ্য ব্লেজ ওয়েবসাইটকে ডেলফাইন বলেন, মিকাহ একজন প্রাণবন্ত ব্যক্তি থেকে একজন ‘নির্জনবাসী ব্যক্তিতে’ পরিণত হয়েছিলেন। তিনি মন্তব্য করেন, ‘মিকাহ যেমনটা মনে করেছিল, সেনাবাহিনী তেমন ছিল না। সে খুবই হতাশ হয়েছিল।’
শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে কৃষ্ণাজ্ঞদের নিহতের ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ ছিলেন ২৫ বছর বয়সী মিকাহ। প্রতিশোধ নেয়ার জন্যই তিনি শ্বেতাঙ্গ পুলিশদের হত্যা করেন বলে ধারণা করা হয়। ডালাসের পুলিশপ্রধান ডেভিড ব্রাউন বলেছেন, বৃহস্পতিবার হামলা চলার সময় পুলিশের সঙ্গে মিকাহর দুই ঘণ্টা ধরে আলোচনা চলে। সেই সময় তিনি পুলিশকে নিয়ে ঠাট্টা-মশকরা ও বিদ্রূপ করেন। তিনি কয়জন শ্বেতাঙ্গ পুলিশকে মেরেছেন এবং আরো কয়জনকে মারতে চান সেই কথাও বলেন মিকাহ। উল্লেখ্য, ডালাসে ওই হামলার পরে পুলিশের ছোরা বিস্ফোরকে মিকাহ নিজেও নিহত হন।
