মাগুরায় জঙ্গি সন্দেহে চবি ছাত্রসহ আটক ২

আপডেট : ১৩ জুলাই ২০১৬, ১১:৫২
 
মাগুরার শালিখা উপজেলায় জঙ্গি সন্দেহে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসহ দুইজনকে আটক করেছে পুলিশ।বুধবার সকালে উপজেলার শতখালী গ্রাম থেকে তাদের আটক করা হয়। 
 
আটক আব্দুল নূরের (২২) বাড়ি চট্টগ্রামের পটিয়া এলাকায়। অন্যজনের নাম প্রকাশ করেনি পুলিশ।
 
মাগুরার পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ জানান, সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র নূর তার এক সহযোগীকে নিয়ে শতখালী এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। জামায়াত অধ্যুষিত এলাকা বলে পরিচিত শতখালী এলাকায় ঘোরাফেরার বিষয়টি খতিয়ে দেখতে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে।