রাজৈরে পাটখেত থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১৩ জুলাই ২০১৬, ২০:১২
মাদারীপুরের রাজৈর থানার পুলিশ বুধবার সন্ধ্যায় উপজেলার টেকেরহাট বন্দর সংলগ্ন পাট্রাবুকা এলাকার একটি পাট ক্ষেত থেকে হাবিব বয়াতী (২৬) নামে বিদেশ ফেরত এক যুবকের লাশ উদ্ধার  করেছে।  হাবিব শংকরদী গ্রামের মহাসীন বয়াতীর ছেলে ।
 
পারিবারিক ও পুলিশ সুত্র জানায়, হাবিব মঙ্গলবার বিকালে বাড়ি থেকে বের হয়ে নিখোজ হন । বুধবার বিকালে ওই জমির মালিক পাটখেতে গিয়ে লাশটি দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেয়।
 
হাবিবের মামা নাজির বয়াতী জানান, চোখে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।