গাইবান্ধায় জেএমবি সদস্যসহ গ্রেফতার ৪

আপডেট : ১৪ জুলাই ২০১৬, ১২:১৫
গাইবান্ধায় জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে বিভিন্ন মামলার পলাতক আসামিও রয়েছে।
 
বুধবার সকাল থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়।
 
পুলিশ জানায়, পলাশবাড়ী থেকে জেএমবির এক সদস্য, সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জ থেকে নাশকতার অভিযোগে করা মামলার আসামি দুই জামায়াত কর্মী ও জেলা সদর থেকে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
 
জেলা পুলিশ কন্ট্রোল রুম থেকে আশাদুজ্জামান আসাদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।