নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ইজি বাইকের চাকায় পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মাসুম (৬) উপজেলার দারুল-উলুম মোড় এলাকার প্রাইভেটকার চালক ফিরোজের ছেলে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মাসুম বাসার সামনের সড়কে খেলা করছিল। এ সময় একটি ইজিবাইক তাকে চাপা দেয়। আহত অবস্থায় স্বজনেরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আশংকাজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
