গাজীপুরের কাপাসিয়া উপজেলার এক স্কুলে ককটেলের বিস্ফোরণ ঘটেছে। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার সকালে উপজেলার আমরাইদ ইয়াকুব আলী সিকদার উচ্চ বিদ্যালয়ের বারান্দায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
তবে পুলিশের দাবি, এটা পটকার বিস্ফোরণ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদ হাসান জানান, সকাল সোয়া ১০টায় ক্লাস চলাকালীন দুষ্কৃতিকারীরা দূর থেকে ১০ম শ্রেণীর কক্ষের বারান্দায় একটি ককটেল নিক্ষেপ করে। এতে বিকট শব্দে ককটেলের বিস্ফোরণ ঘটে এবং ধোঁয়া উড়ে। এ সময় স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পর মোড়ানো প্লাস্টিকের ভাঙ্গা কৌটা পাওয়া যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, কেউ পটকা ফাটিয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই।’
