ডাকাতিতে বাধা দেয়ায় প্রবাসীর স্ত্রীকে খুন

আপডেট : ১৫ জুলাই ২০১৬, ১০:৫২
লক্ষ্মীপুর সদর উপজেলায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাধা দেয়ায় প্রবাসীর স্ত্রীকে হত্যা করেছে ডাকাতদল। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ। এরা হলেন, যুবক ও শারমিন।
 
বৃহস্পতিবার রাত পৌনে দুইটার দিকে উপজেলার পূর্ব ধর্মপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাকেরা বেগম ওরফে সুন্দরী (৫২) গ্রামের মেন্দি মিয়ার বাড়ির দুবাই প্রবাসী রুহুল আমিনের স্ত্রী।
 
স্থানীয়রা জানায়, মুখোশধারী একদল ডাকাত একতলা বাড়ির ছাদের দরজা ভেঙে ঘরে ঢুকে। এ সময় প্রবাসীর স্ত্রী বাধা দিলে তাকে হত্যা করা হয়। পরে ঘরের আলমারি ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় ডাকাতদল।পুলিশ ঘটনাস্থল থকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
 
স্থানীয় ইউপি সদস্য মো. শাহজাহান জানান, ঘটনায় জড়িত সন্দেহে পার্শ্ববর্তী আধাঁর মানিক গ্রামের জসিম নামে এক যুবককে স্থানীয় জনতা আটক করে পুলিশে দিয়েছে। পুলিশ সকালে নিহতের ছেলের বউ শারমিনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে।
 
পুলিশের ধারণা, পরকীয়ার জেরে খুনের ঘটনা ঘটেছে।
 
লক্ষ্মীপুর সহকারী পুলিশ সুপার (সদর) জুনায়েত কাউছার জানান, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।