সাতক্ষীরা শহরে এবার পুলিশ পরিচয়ে এক কলেজ শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
শুক্রবার রাত দুইটার দিকে শহরের পুরাতন সাতক্ষীরা আলিয়া মাদরাসা সংলগ্ন মৃত আনিছউদ্দিনের ছেলে কুমিরা মহিলা কলেজের শিক্ষক আব্দুল হামিদের বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাতদল এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৫০ হাজার টাকা ও আট ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
বাড়ির মালিক আব্দুল হামিদ জানান, রাত দুইটার দিকে ৮/১০ জনের একদল ডাকাত প্রথমে তার বাড়ির গেট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এরপর তারা নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বলে। পুলিশের কথা শুনে তিনি দরজা খুলে দেন। এরপর ডাকাতরা তাকে বেঁধে ফেলে গলায় ছুরি ধরে। উপরের দ্বিতলায় ঘরে তার ঘুমন্ত স্ত্রীকে ডেকে তুলে তাকেও ডাকাতরা বেঁধে ফেলে। এরপর ডাকাতদল ঘরের আলমারি ভেঙ্গে নদগ ৫০ হাজার টাকা ও আট ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
