কাশিমপুর কারাগারে মান্নার সঙ্গে স্বজনদের সাক্ষাৎ

আপডেট : ১৫ জুলাই ২০১৬, ২১:৩৪
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি নাগরিক ঐক্যের আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্নার সঙ্গে তার স্ত্রী-ভাইয়েরা সাক্ষাৎ করেছেন।
 
শুক্রবার সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত তারা কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ তার সঙ্গে সাক্ষাৎ করেন। কাশিমপুর কারাগার-২-এর জেলার মো. নাশির আহমেদ জানান, মাহমুদুর রহমান মান্নার সঙ্গে তার স্ত্রী মেহের নিগার ও ভাই দিদার আহমেদ সাক্ষাৎ করেছেন। খবর- বাসস।