লক্ষ্মীপুরের রায়পুরে আনোয়ার হোসেন (২৬) নামের এক পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোর রাতে উপজেলার বামনী ইউনিয়নের দক্ষিই বামনী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আনোয়ার একই এলাকার আবুল কালামের ছেলে।
রায়পুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাহার উদ্দিন বলেন, ২০০৪ সালের মারামারি মামলায় আদালত আনোয়ারের এক বছর সাজা প্রদান করেন। দীর্ঘদিন পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
