জঙ্গিবাদ প্রতিরোধ ও শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের আহ্বানে সুজনের (সুশাসনের জন্য নাগরিক) ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার সকালে ঠাকুরগাঁও চৌরাস্তায় এ কর্মসূচি পালন করা হয়।
সুজনের জেলা শাখার সভাপতি মনতোষ কুমার দে এতে সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সহ-সভাপতি নুর বানু, সুজনের সদস্য মাসুদ আহম্মেদ সুবর্ন প্রমূখ।
এ সময় মানবন্ধনে অংশ গ্রহণকারীরা জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ এবং তা কঠোর হাতে দমনে জাতীয় ঐক্য গড়ে তুলতে অঙ্গিকারাবদ্ধ হোন।
