বগুড়ার গাবতলী উপজেলায় হত্যা মামলার আসামিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এরা হলেন, উপজেলার চককাথুলী গ্রামের উজ্জ্বল, মাহফুজুর রহমান সাবু ও সিরাজ।
পুলিশ জানায়, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ আরো জানায়, উজ্জ্বল ও মাহফুজুর হত্যা মামলার আসামি। সিরাজের নামে সংঘর্ষের মামলা রয়েছে।
গাবতলী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
