নেত্রকোনায় জঙ্গিবাদ-সন্ত্রাসের বিরুদ্ধে মিছিল-সমাবেশ

আপডেট : ১৬ জুলাই ২০১৬, ১৪:৫১
জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দাবিতে আজ শনিবার নেত্রকোনায় জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শহরে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বেলা ১২টার দিকে দলীয় অফিস থেকে মিছিলটি বের হয়ে প্রবল বর্ষণ উপেক্ষা করে সারা শহর প্রদক্ষিণ করে আবার অফিস প্রাঙ্গণে শেষ হয়। পরে সেখানে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি মারুফ হাসান খান অভ্র, দলীয় নেতা একেএম আফজালুর রহমান, মো মজিবর রহমান, সানোয়ার মোর্শেদ আকন্দ, সাখাওয়াত হোসেন, গোলাম রব্বানী এবং খায়রুল ইসলাম।