নাটোরে সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম (৩৮) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন।
জানা গেছে, শনিবার সকালে সাইফুল নিজ বাড়ি বড়াইগ্রাম উপজেলার তিরইল থেকে মোটরসাইকেলে করে কর্মস্থল সিংড়া উপজেলার হাতিয়ানদহে যাচ্ছিলেন। নাটোর-ঢাকা মহাসড়কের দিয়ার সাতুড়িয়া পৌঁছালে পিছন থেকে একটি দ্রুতগতির মাল বোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
