নওগাঁয় সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের আহ্বান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা সাড়ে ১০টায় শহরের মুক্তি কমিউনিটি সেন্টারে নওগাঁ জেলা কার্যালয় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্প ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক ড. আমিনুর রহমান। ইসলামিক ফাউন্ডেশনের সহকারী উপ-পরিচালক সৈয়দ আমিন উদ্দিন মাহমুদের সভাপতিত্বে পুলিশ সুপার মোজাম্মেল হক বিপিএম, পিপিএম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুস্তাফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় জেলার বিভিন্ন উপজেলার মুফতি, ইমাম, পীর মাশায়েখ, আলেম ওলামা, খতিব ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
