কুষ্টিয়ার দৌলতপুরে ভাগজোত এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তর (১৩) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত অন্তর উজির মন্ডলের ছেলে ও নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
জানা গেছে, উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত ভেটুল তলা এলাকার একটি বাড়ির টিনের বেড়া বিদ্যুতের তার লেগে বিদ্যুতায়িত হয়ে পড়ে। পরে তারটি অসাবধনতাবশত নাড়াচাড়া করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
