দৌলতপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১৭ জুলাই ২০১৬, ১৭:৩৮
কুষ্টিয়ার দৌলতপুরের পাকুড়িয়া এলাকায় পানিতে ডুবে শাহিন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
 
জানা যায় উপজেলার প্রাগপুর ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের মুজা মণ্ডলের শিশুপুত্র শাহিন রবিবার দুপুরে খেলতে গিয়ে বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর বিকাল সাড়ে ৩টার দিকে ডোবা থেকে শাহিনের লাশ উদ্ধার করা হয়।