সাতক্ষীরায় পাখির অভয়াশ্রম ঘোষণা

আপডেট : ১৮ জুলাই ২০১৬, ০০:৩৯
সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চত্বরকে পাখির অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সহায়তায় উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু এ ঘোষণা দেন।
 
এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) শাহ আব্দুল সাদীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনূর ইসলাম, উপজেলা কৃষি অফিসার আমজাদ হোসেন, শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের আহবায়ক আসাদুল ইসলাম প্রমুখ।