আখাউড়ায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ডাকাত নিহত

আপডেট : ১৮ জুলাই ২০১৬, ০৮:৪২
 
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' সাইফুল ইসলাম নামের এক ডকাত নিহত হয়েছেন। 
 
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশররফ হোসেন তরফদার জানান, সোমবার ভোরে উপজেলার টান মান্দাইল এলাকায় রাস্তায় ব্যারিকেট দিয়ে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ডাকাত দল তাদের ওপর হামলা করে। এ সময় পুলিশ গুঁলি ছুড়লে সাইফুল ইসলাম নামের এক ডাকাত নিহত হন। দুই পুলিশ সদস্য আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে। 
 
নিহত ডাকাতের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।